Post Top Ad
Your Ad Spot
Sunday, October 4, 2020
'শিক্ষাঙ্গনে পড়াশুনা করতে গিয়ে কোন মায়ের কোল যেন খালি না হয়' : অলোক নিতাই দাসের মা
অলোক নিতাই দাস-কে ভুলে গেল দিনহাটার রাজনৈতিক মহল!
অলোক নিতাই দাস-কে ভুলে গেল দিনহাটার রাজনৈতিক মহল! ২০১৮ সালে ৪ঠা অক্টোবর দিনহাটা কলেজ তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী দ্বন্দ্বে খুন হয়েছিল দিনহাটা কলেজের প্রথম বর্ষের ছাত্র তরতাজা যুবক অলোক নিতাই দাস। সে সময় জেলা রাজনীতি থেকে শুরু করে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল এই ছাত্র খুনের ঘটনাকে কেন্দ্র করে।
এই প্রতিবাদী যুবক অলোক নিতাই দাস তৃণমূলের তোলাবাজির অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে সেদিন মায়ের কোল খালি হয়েছিল। আজ তার বাৎসরিক শ্রাদ্ধ দিনহাটা মহকুমার ১নং ব্লকের পুটিমারি ১নং অঞ্চলের কোয়ালি দহ গ্রামে ।
আজ তার বাড়িতে এসে দেখা গেল শোকের পরিবেশ। তার মা কদম বালা দাস কেঁদে কেঁদে আকুল। তার আকুল প্রার্থনা আর কোনোদিন শিক্ষাঙ্গনে পড়াশোনা করতে গিয়ে কোন মায়ের কোল যেন খালি না হয়। তার বাবা পেশায় মৎস্যজীবী কোনরকম দিন গুজরান করেন। অলোক নিতাই দাসের মায়ের মত আর কোন মা যেন তার সন্তানকে না হারান এই চিত্র দেখতে চান মায়েরা।
Tags
tmc#
Share This
About Sangbad Ekalavya Editorial Desk
tmc
Tags
tmc
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.

No comments:
Post a Comment